দেশের ছেলে যায় প্রবাসে
কয়টি টাকার তরে,
দেশের স্মৃতি স্মরণ হলে
দুচোখ জলে ভরে।
আপন জনের বিয়োগ যবে
নাই দেখে ওই তাঁরা,
রোগ-অসুখে দেখবে বলে
হয়না এমন সাড়া।
হায়রে প্রবাস জীবন এমন
কেউ যদি তা ভাবে,
শোকানলের অশ্রু জলে
সিক্ত হয়ে যাবে।
রোদের তাপে বৃষ্টি ঝড়ে
ঘাম ঝরায়ে চলে,
পারিশ্রমি সব পাঠিয়ে
‘খুব ভালো’ সে বলে।
শোকাড়ালে হাসি মেখে
দূর করে সব গ্লানি,
রেমিটেন্সে বীর সেনারা
হাসে সুজন জানি।
নবীগঞ্জ।