স্টাফ রিপোর্টার : সোমবারে, ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের সুস্থতা, নিহতদের রূহের মাগফিরাত কামনা ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বহুল প্রচারিত জাতীয় অনলাইন পোর্টাল ” সময়ের ধ্বনি ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক উমর ফারুক শাবুল, নির্বাহী সম্পাদক শায়খ তাজুল ইসলাম, সহযোগী সম্পাদক জিন্নুন নাহার খান (নিপা), সহকারী সম্পাদক জাহিদুল ইসলাম, বার্তা সম্পাদক আব্দুর রউফ আশরাফ প্রমূখ।
বিমান দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বলেন- সোমবারে একটি পরীক্ষা ছিলো। বেলা একটায় পরীক্ষা শেষ হওয়ার পর শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলছিল শিক্ষার্থীরা। এমন সময় হঠাৎ করেই বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি সামনে আছড়ে পড়ে।
“আমার একটা বেস্ট ফ্রেন্ড, যে পরীক্ষার হলে একসঙ্গে ছিল, আমার চোখের সামনেই মারা গেছে,।
বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি স্কুলের একটি ভবনে আঘাত করে। ঘটনাটি ঘটে স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে।
“স্কুল ছুটি হবে হবে- এমন সময় বিমানটা সরাসরি জুনিয়র সেকশনের বিল্ডিংয়ে আঘাত করে, যেখানে নার্সারি, ওয়ান, টু, থ্রি- এসব শ্রেণির ক্লাস হয়। বিল্ডিংয়ের গেটে একেবারে গর্ত হয়ে আগুন ধরে যায়।