শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

ইমাম প্রশিক্ষণ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১২.০১ পিএম
  • ৩৬৬ বার পঠিত

 

ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন-এর উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের ৪৫ (পঁয়তাল্লিশ) দিনব্যাপী ফাউন্ডেশন (নিয়মিত) প্রশিক্ষণ কোর্স শীঘ্রই শুরু হতে যাচ্ছে। প্রকৃত ইমাম, সহকারী ইমাম এবং মুয়াজ্জিনগণকে নিম্নোক্ত শর্ত অনুযায়ী নিজ নিজ বিভাগীয়/জেলা কার্যালয়ের পরিচালক/উপ-পরিচালকের নিকট আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আবেদনপত্র স্বহস্তে লিখিত হতে হবে। ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ: দরখাস্ত জমার শেষ তারিখ: ০২/০৭/২০২৫ খ্রি। প্রাথমিক বাছাইয়ের তারিখ: ০৩/০৭/২০২৫ খ্রি। সকাল ১০:০০টা।

প্রশিক্ষণকালীন সুযোগ-সুবিধা:
প্রশিক্ষণকালীন বিভিন্ন সুযোগ-সুবিধার বিস্তারিত তথ্য ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়/জেলা কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। প্রাথমিকভাবে নির্বাচিতদের জন্য প্রশিক্ষণ কেন্দ্রে সরবরাহকৃত ফরমে বিস্তারিত তথ্য থাকবে।

ভর্তির যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র:
বয়সসীমা: ২০ থেকে ৫০ বছর; সুস্থ ও সবল দেহের অধিকারী হতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: দাখিল বা সমমানের মাদ্রাসা পাস। (হাফেজ ও ক্বারীদের ক্ষেত্রে বাংলা ভাষায় ভালো জ্ঞান থাকলে শিথিলযোগ্য)। শিক্ষাগত সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। চূড়ান্ত বাছাইয়ের সময় মূল সনদ/প্রশংসাপত্র উপস্থাপন করতে হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনারের ইমামতির প্রমাণপত্র জমা দিতে হবে। মসজিদ কমিটির ছুটির অনুমোদনপত্র (৪৫ দিনের), বাছাইয়ের পর নির্ধারিত ফরমে দাখিল করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইমামদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আবশ্যক। ছবি:
দরখাস্তের সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি: চূড়ান্ত ভর্তির সময় দুই কপি পাসপোর্ট সাইজ ও এক কপি স্ট্যাম্প সাইজ ছবি। আবেদনপত্র শুধুমাত্র জেলা কার্যালয়ে গ্রহণযোগ্য। ইমাম প্রশিক্ষণ একাডেমির কেন্দ্রে সরাসরি দাখিলকৃত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়।
অসম্পূর্ণ আবেদন বাতিলযোগ্য। ভর্তির জন্য কোনো ফি নেই। তবে প্রশিক্ষণের পূর্বে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টে মাসিক ১৫/- টাকা ফি দিয়ে কমপক্ষে ৬ মাসের সদস্যপদ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। এছাড়াও কোন তথ্য জানতে হলে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়/জেলা কার্যালয়ে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com