শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বিবাহ বার্ষিকী – শাকেরা বেগম শিমু

  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২.৪১ এএম
  • ২৩ বার পঠিত

 

আজ এই দিনে হয়েছিলো দুই হৃদয়ের
প্রেমের কুসুমকলি বিকশিত,
হাজারো স্বপ্ন-আশা, প্রেম দিয়ে হয়েছিলো
স্বপ্নের সে বাসর রচিত।

বছর ঘুরে এলো আবারো সে দিনখানি
কতোনা রঙিন সুখে রাঙানো,
এতোদিন কেটে গেলো শত হাসি-কান্নায়
অভিমান শেষে মান-ভাঙানো।

আজ এই বিবাহের বার্ষিকী লগণে
হয়েছিলো দুটি মন একপ্রাণ,
এইদিন ফিরে এলো নবরূপে, তারসাথে-
রয়েছে প্রেমের ফুল সন্তান।

এই শুভদিনে হয়েছিল দুই হৃদয়ের
প্রেমের মধুর গান লিখা,
শুরু হলো নতুন জীবনপথের চলা
দাম্পত্যের দীপশিখা।

মিশিগান, আমেরিকা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com