নিজস্ব প্রতিনিধি:
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়ে) শীর্ষক প্রকল্পে ২০২৫-২০২৬ অর্থবছরের আজমিরীগঞ্জ উপজেলার গণশিক্ষা, সহজ কুরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষার শিক্ষকদের ০২ দিন ব্যাপী ” কেন্দ্র শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা” সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৮জুন), উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন হবিগঞ্জ এর উপ-পরিচালক জনাব মুহাম্মদ মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম রেজাউল করিম।
প্রশিক্ষণ প্রদান করেন- ফিল্ড অফিসার জনাব দেলোয়ার হোসেন, মাস্টার টেইনার মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা মামুনুর রশীদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নুরুল হুদা, কৃষি কর্মকর্তা জনাব রুহুল আমীন প্রমূখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা ফিল্ড সুপার ভাইজার জনাব নাজমুল হক, মডেল কেয়ারটেকার জনাব বাহাউদ্দীন।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তাগণ বলেন – ইমাম সাহেবগণ সমাজের নেতা। আইন শৃঙ্খলার উন্নয়নে ইমাম সাহেবদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কোথাও আইন শৃঙ্খলার অবনতি হলে সঙ্গে সঙ্গে প্রশাসনের লোকদের কে অবগত করবেন। ইমামগণ ইমামতির পাশাপাশি গবাদি পশু, খামার, মৎস্য চাষ, বৃক্ষরোপণ, চিকিৎসা সহ অনান্য কাজ করতে হবে। ইমামগণ অর্তনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে সমাজে মাথা উঁচু করে চলতে হবে। সঠিক ভাবে কেন্দ্র পরিচালনা করতে হবে। কেন্দ্রের সুন্দর পরিবেশ, পরিস্কার পরিচ্ছন্ন, আলো বাতাসের সুব্যবস্থা, ছাত্র ছাত্রীদের লেখাপড়া ও পাঠদানে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
প্রশিক্ষণে ৫৩জন শিক্ষক অংশ গ্রহণ করেন।