স্বপ্নের দেশে ছিলে উবায়দুল্লাহ
সোনা যাদু মণি,
কোথা থেকে এলে তুমি
কুয়াশা বিহীন খনি!
হাসিতে মুক্তাঝরে
চোখের কোণে বৃষ্টি,
তুমি হৃদয়ের নতুন
কোন ভালোবাসার সৃষ্টি!
রূপালি চাঁদের দৃষ্টি
তাই তো চোখে বৃষ্টি
ঈশারায় কথা কয়
চোখে মুখে ভয়।
দাদুমণি হেসে
কোলে এসে বয়,
বুড়ো দাদু চুমু খেয়ে
রূপ কথা কয়!
স্বপ্নের দেশে তুমি
দাদুমণি ছিলে,
কুয়াশা ভেদ করে
পৃথিবীতে এলে।
কিশোরগঞ্জ থেকে।
(উল্লেখ্য: সময়ের ধ্বনি পত্রিকার সম্পাদক ও প্রকাশক উমর ফারুক শাবুলের প্রথম সন্তান ৩ আগষ্ট ২০২৬ খ্রী: জন্মগ্রহণ করেন)