উবায়দুল্লাহ, আল্লাহর পাঠানো
শ্রেষ্ঠ মায়া,
দিওগো প্রভু তাকে তুমি
রহমতের ছায়া।
উবায়দুল্লাহ তোমার বান্দা
নবীজীর উম্মত,
তোমার পথে চলতে তাকে
দিওগো হিম্মত।
সুস্থ্য সুস্বাস্থ্য নেক হায়াত
দিও প্রভু তারে,
তাঁদের পথে চালিয় তুমি
সুপথ দিয়েছো যারে।
উবায়দুল্লাহ বিন উমর নামটি
লাগে খুবই ভালো,
জ্ঞান গরিমা ইলম দিয়ে
জ্বালাবে আঁধারে আলো।
ঢাকা থেকে।
(উল্লেখ্য: সময়ের ধ্বনি পত্রিকার সম্পাদক ও প্রকাশক উমর ফারুক শাবুলের প্রথম সন্তান ৩ আগষ্ট ২০২৬ খ্রী: জন্মগ্রহণ করেন)