চাঁদের মতো মুখ খানা তাঁর
টানা টানা চোখ,
উমর ফারুকের বংশে যার
প্রথম দেখা মূখ।
নামটি তাঁহার উবায়দল্লাহ্
বাবার মুখে হাসি,
মায়ের মুখটা মৃদু হেঁসেই
বলে ভালোবাসি।
কবি বলছে চাঁদ উঠেছে
অন্ধকারের আলো,
কবুল করে দয়াল তাঁরে
রেখো তুমি ভালো।
শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
(উল্লেখ্য: সময়ের ধ্বনি পত্রিকার সম্পাদক ও প্রকাশক উমর ফারুক শাবুলের প্রথম সন্তান ৩ আগষ্ট ২০২৬ খ্রী: জন্মগ্রহণ করেন)