আমি মায়ের কোলে বড় হয়ে,
দিয়েছি হাতে খড়ি।
এই মায়ের আদর-সোহাগে,
আমার জীবনটাকে গড়ি।
এই মায়াবী আঁচল তলে,
আমি হয়েছি খুব বড়।
মা বলে, সুন্দর করে
তোমার জীবনটাকে গড়ো।
মায়ের কথা শুনলে তুই,
জীবনে অনেক বড় হবি।
মায়ের মনে অনেক আশা,
একদিন হতে পারবি কবি।
লেখাপড়া করে একদিন,
সুনাম-সম্মান করবি অর্জন।
সৎ পথে চলবি তুই,
অসৎকে করবি বর্জন।
আজান শুনে ওজু করে,
দুহাত তুলবি ওই নামাজে।
অলস জীবন ভালো নয়,
ভরসা পাবি না যে কাজে।
ফুলতলা, খুলনা।