শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

অনন্ত বন্ধন – মনোয়ারা পারভীন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮.২৬ পিএম
  • ৫ বার পঠিত

 

উমর ফারুক শাবুল ভাইয়ের
বিয়ে বার্ষিক আজি,
শুভ কাজটি সারলেন তিনি
ডেকে মহান কাজি।

​হাতে হাতটা রেখে কেটে গেল
আরও একটা বছর,
স্মৃতির পাতায় জমা হলো
কত মিষ্টি সুখের প্রহর।

কখনো মেঘ কখনো রোদ
জীবনের এই ক্ষনিক খেলায়,
পাশাপাশি দু’জন মিলে আলো
করেছো প্রতি সন্ধ্যায়।

​ঝড়-ঝাপটাতে আগলে রাখছো,
দিয়েছো পরম ছায়া,
দিন ফুরালেও ফুরোবে না
ভালোবাসার এমন মায়া।

একই সুতোয় বাঁধা আছে
দুটি মনের গভীর স্পন্দন,
আজকের এই শুভ দিনে জানাই
তোমাদের কে অভিনন্দন।

​আগামীর পথ হোক অমলিন
সুন্দর অনেক মধুময়,
হৃদয় মাঝে মিশে থাকুক বিশ্বাস
আরো চিরন্তন জয়।

আজকের মতোই হাসিমুখে
কাটে যেনো বাকিটা জীবন,
শুভ বিয়ে বার্ষিকীতে অক্ষুণ্ণ থাক
ভালোবাসার দৃঢ় বন্ধন!

পতনউষার, কমলগঞ্জ, মৌলভীবাজার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com