মঙ্গলবার (১৯শে মে) ইসলামিক ফাউণ্ডেশন হবিগঞ্জ জেলার উদ্যোগে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, ২০২৫-২০২৬ অর্থ বছরের জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ড. জি এম সরফরাজ, জেলা প্রশাসক, হবিগঞ্জ।
বিশেষ অতিথি ছিলেন জনাব মো: তারেক মাহমুদ, পুলিশ সুপার, হবিগঞ্জ।
সভাপতিত্ব করেন জনাব মুহাম্মদ মনিরুজ্জামান, উপ-পরিচালক, ইসলামিক ফাউণ্ডেশন, হবিগঞ্জ।
সম্মেলন শেষে ইমাম ও তাদের পরিবারের মধ্যে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদবিহীন ঋণের চেক বিতরণ এবং যাকাতের টাকা বিতরণ ও ক্রেস্ট প্রদান করা হয়।
জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত ইমামগন সম্মেলনে অংশগ্রহণ করেন।