মাটির মানুষ শ্রমিক ভাইয়া,
খাটছে দিনে-রাত;
ন্যায্য মূল্য পায় না তারা
দুখ যে তাঁদের সাথ।
ইটের পরে ইট দিয়ে সে
গড়ে কত ঘর,
মালিকের সাথ হলে দেখা
শ্রমিক হয় রে পর।
দেহের ঘামে, শ্রমের ফলে
চলে মেশিন-কল;
হুমকি-ধামকি দিয়ে মালিক
করে নানান ছল।
প্রখর রোদে শরীর পুড়ে
নেয় না তবু খোঁজ;
মালিক মশাই স্বার্থপর যে
দেয় না একটু বোঝ।
ধরার মাঝে যত কল্যাণ
শ্রমিক ভাইয়ের দান;
আজকে মোরা শপথ নিলাম
রাখব তাঁদের মান।