সকাল সন্ধ্যা পরিশ্রম করি পাইনা কোন বিশ্রাম,
যত ইচ্ছে খাটায় মালিক দেয়না সঠিক শ্রমের দাম।
মালিকের জন্য খেটে মরি মালিক বুঝেনা মর্ম,
আমি একজন শ্রমিক তাই এটাই আমার কর্ম।
খেয়ে না খেয়ে থাকি আমি বস্তিতে করি বসবাস,
শ্রমের মূল্য পাইনা যে কভু বুক ভরা দীর্ঘশ্বাস।
ওরে আয় রাজপথে মিছিল হবে লক্ষ শ্রমিক তন্ত্র,
শুনতে চাই না আমরা কভু মালিকের কোন মন্ত্র।
আমরা আট ঘন্টা শ্রম দিবো বলে এটা আইনে,
আট ঘন্টার বেশি শ্রমের দিবে আলাদা মাইনে।
চলো শ্রমিক প্রতিরোধ গড় ছুটে চলো দিগ্বিদিক,
আজ দাবি আদায় করো তুমি শ্রমিক তুমি নির্ভীক।
আজকে দাবি মানতে হবে দিতে হবে অধিকার,
আজ বিশ্ব শ্রমিক এক হয়ে সবাই দেও হুংকার।
আজ কে শ্রমের মূল্য চাই করিবো না অপেক্ষা,
শ্রমের মূল্য দিতেই হ’বে এ যে নয় মুষ্টি ভিক্ষা।