শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

মে দিবসের ডাক – আলাউদ্দিন চৌধুরী

  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২৬, ৮.৫১ এএম
  • ৫ বার পঠিত

আমি শ্রমিক

তোমার প্রাসাদ গড়ি

ঝরায়ে আমার ঘাম ,

ঘাম শুকানোর আগে

পাই না তবু ন্যায্য

আমার ঘামের দাম।

আমার ঘামে গড়া

ঐ প্রাসাদে তুমি

থাকো হিমাগারে ,

আমি রই ফুটপাতে

তোমার ধারেই

থাকি অর্ধাহারে।

মে-র পহেলা তারিখ

মে দিবস আসে

ঐ যে দিতে ডাক ,

ঘাম শুকানোর আগে

শ্রমিক তার ন্যায্য

ঘামের দাম পাক।

প্রবাস ভবন ,

লেস্টার সিটি ,ইংল্যান্ড।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com