শ্রমিক আমি
মনোয়ারা পারভীন
শ্রমিক আমি মজলুম আমি
শাসক আমার সব
আমার কষ্ট কেউ বুঝে না
বুঝেন আমার রব।
শাসক আমায় শাসন করে
শোষণ করে নেয়
বিনিময়ে দৈন্য দু:খ
আমাকে সে দেয়।
প্রচুর কাজে মগ্ন রাখে
দিবানিশি রাত
পারিশ্রমিক চাইলে শাসক
মুখটা করে কাত।
নারী শ্রমিক দেখছি চোখে
মর্যাদা না পায়
তাদের দিকে সমাজ লোকে
বাঁকা চোখে চায়।
একই মহল পুরুষ নারী
করে যাচ্ছে কাজ
নারীর কষ্টে নাহি লাগে
পুরুষ লোকের লাজ।
মানবতা হারিয়ে গেছে
সমাজ থেকে আজ
ভালো কাজে দেখি লোকের
মাথায় পড়ে বাজ।
দুনিয়ার যত শ্রমিক আছো
ঐক্য গড়ো ভাই
ঐক্য ছাড়া অধিকারের
অন্য মাধ্যম নাই।