বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

শবে ক্বদর খুঁজো – মনোয়ারা পারভীন

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১০.৫৩ পিএম
  • ৯ বার পঠিত

 

রমজান এলে খুশি লাগে
মুমিন লোকের মনে,
একটা মাসে অনেক মিলে
থাকলে প্রভুর ধ্যানে।

রহমত নাজাত মাগফেরাতে
পুরো মাস টা রবে,
ইবাদতে মশগুল থাকলে
গোনাহ ক্ষমা হবে।

শেষ দশকে তালাশ করে
শবে কদর খুঁজো ,
প্রভুর শানে সারাটা রাত
ইবাদতে পুজো।

মহান রাতের বারাকাতে
ভাগ্যের চাকা ঘুরে,
চাওয়ার মতো চাইতে হবে
দু’হাত তুলে ভোরে।

পাপী বান্দা পাবে ক্ষমা
আল্লাহ খুশি হলে,
ভালো মন্দ সকল বার্তা
আলকোরানে বলে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com