বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

মহিমান্বিত শবে ক্বদর – মো: তারেক মিয়া

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১০.২৫ পিএম
  • ১০ বার পঠিত

 

হাজার মাসের পুণ্য নিয়ে
এলো শবে কদর,
আকাশ ছেয়ে নামছে আজই
নূরানি এক চাদর।

ধন্য ধরা, ধন্য আকাশ
ধন্য মুমিন কূল,
পাপের মরু প্রান্তরে আজ
ফুটলো ক্ষমার ফুল।

এই সে রাতে নাজিল হলো
আল-কুরআনের বাণী,
মুক্তি পেলো বিশ্ব জাহান
ঘুচলো পেরেশানি।

ফেরেশতারা সারি বেঁধে
নামছে জমিন পানে,
রবের রহম বিলিয়ে দিতে
প্রতিটি মুসলিম প্রাণে।

দু’হাত তুলে চোখের জলে
করো রোনাজারি,
ক্ষমা চেয়ে নাও আজ রাতে
মালিক দয়াবারি।

ফজর অব্দি বইবে কেবল
শান্তি ও কল্যাণের ধারা,
এই রজনীর পরশ পেয়ে
সিক্ত হবে পাগলপারা।

জেগে থেকো ইবাদাতে
দিও না রাত ফেলে,
পাবেই খোদার দিদার তুমি
প্রেমের প্রদীপ জ্বেলে।

শবে কদর আসলো ফিরে
মহিমা ললাটে মেখে,
কবুল করো হে দয়াময়
করুণার ছায়ায় রেখে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com