বন্ধু হঠাৎ শত্রু বনে
পল্টিবাজের খেলা,
মুখোশের ভিড় জমজমাটি
ভোট যুদ্ধের বেলা।
দেশের স্বার্থ বিনাশ করে
ভিন-দেশিদের তালে,
সুযোগ বুঝে লুপে তারা
ফেলে তাদের জালে।
মেকানিজম করে তারা
ফাঁদে আটকে রাখে
মুখে মুখে মানবতা
ভর-জুয়ারা হাঁকে।
মোড়ল গিরির ধ্বংস লীলায়
কত মানুষ মরে,
সন্তানহারা মা জননী
কাঁদে গুমরে ঘরে।
লজ্জাহীন ঐ নেতার মুখে
শুনি দেশের বাণী,
আদোও কী ভাই দেশে তারা
সত্যিকারের জ্ঞানী?