শীত এসেছে তোমার সবাই
শীতের পোষাক গায়ে,
আমরা শিশু পথে থাকি
ধুলোবালি পায়ে।
কাঁথা-কম্বল নেই আমাদের
নেই তো কোনো ঠাঁই,
শীত–বৃষ্টি–রোদে পুড়ে
হচ্ছে জীবন ছাই।
খিদে পেটে রাত্রিবেলা
হয় না মোদের ঘুম,
শিশির কণা শীতের রাতে
গালে লাগায় চুম।
ফুটপাতই আমাদের ঘর
আকাশ হলো ছাদ,
ইচ্ছে মতো লাথি ঝাটা
নেই তো কোনো বাঁধ।
পিরোজপুর, বাংলাদেশ।