লেখালেখি মনের শান্তি
ভাত জুটে না পেটে,
জীবন চলে দুখের সাথে
অভাব যায় না কেটে।
গান-কবিতা ছড়া গল্প
অনেক কবি লেখে,
কিছু কবি ফেইক আছে
অন্যের লেখা দেখে।
অন্যের লেখা নকল করে
নিজে কবি সাজে,
নয়তো ওরা মানুষ ভবে
খুব জগন্য বাজে।
আসল কবি পায় না কদর
নকল থাকে আগে,
সম্মান সনদ কিনে দেখি
সবার আগে ভাগে।
এমন কবি সাজতে তাদের
লজ্জা নাহি করে,
সম্মানিত কবি’র সাথে
থাকে বছর ধরে।
পা’টা চাটে তোষামোদে
করে নানা ভঙ্গি,
ভিতর ঘরে ডুকে দেখো
পশু ওরা জঙ্গি।
নোংরামি আর ভন্ডামিতা
দাওনা এবার ছেড়ে,
আসল কবি’র সম্মান তোরা
নিস না আজি কেড়ে।