রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

শহরের ভুত গাঁয়ের পেত্নী – হালিমা সুলতানা

  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১.১৬ পিএম
  • ৭৫ বার পঠিত

 

গ্রামের ভূতে ধরছে যারে লাফিয়ে সেই চলে।
নিজের গুণে নিজেই গুণী দরবারেতে বলে।
গেঁয়ো পেত্নী অবুঝ প্রাণী ভালোবাসার দাসী,
বাঁশ বাগানে হাত ঝুলিয়ে নিচ্ছে পায়ে ফাঁসি।

গ্রামের ভূতে সবই পারে ঘাড়ে বসতে মানা,
সন্ধ্যা শেষে রাত্রি আসে শহর ভূতে কানা।
গেঁয়ো ভূতের বুদ্ধি কমে শহর ভূতে হাসে,
খ্যাপা মেজাজ শেওড়া গাছে এমনি করে ফাঁসে।

অহংকারী শহর ভূতে বড্ড বেশি ভাবে,
তেঁতুল গাছে চুল ঝুলিয়ে গরুর মাথা খাবে।
শহর ভূতে গাছে চড়তে পরের কাঁধে উঠে,
গেঁয়ো পেত্নী বাঁশ বাগানে শক্তি শুধু লুঠে।

গ্রামের ভূতে নেই ছলনা চলে সরল পথে,
শহর ভূতে ভাবটা নিয়ে চলে মিথ্যে রথে।
তেঁতুল খাবি তেঁতুল গাছে শেওড়া গাছে কেন?
পেত্নী সাথে ঝগড়া করে বড্ড পাঁজি যেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com