সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

প্রার্থনা – মনোয়ারা পারভিন

  • আপডেট টাইম : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১২.২৬ এএম
  • ১২২ বার পঠিত

 

ওগো মাবুদ করি দোয়া
তোমার কাছে আমি,
পাপ তাপ সকল কিছুর
বিচার দিনের স্বামী।

চলার পথে জীবন রথে
ভূলে শুধু ভরা,
মরার পরে বিচার কাজে
পেয়ে যাবো ধরা।

ভালো কাজে অটুট থাকতে
পারিনি গো ভবে,
ভালো কর্মে সত্য পথে
লাথি মারে সবে।

মিথ্যাবাদী অপকর্ম
বাড়ছে দিনে দিনে,
সত্য ন্যায়ে বিবেক বুদ্ধি
নিচ্ছে ওরা কিনে।

ক্যামন করে বাঁচবো আল্লাহ
ঠিক রাখিবো ঈমান,
মন্দ লোকের কারিশমাতে
হয়ে গেছে সমান।

পাপের বোঝা হালকা করে
পূন্যের মাঝে রেখো,
আমার প্রতি দয়াল আল্লাহ
সদয় যেনো থেকো।

পতনউষার,কমলগঞ্জ,মৌলভীবাজার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com