মিছিলের পোশাকেরা ঘামে ভেজা হয়
মিছিলের পোশাকেরা চকচকে নয়
মিছিলের হাতগুলো ইস্পাত হয়
মিছিলের হাতগুলো তুলতুলে নয়
মিছিলের মুখগুলো প্রতিবাদী হয়
প্রতিবাদে প্রতিবাদে মুখরিত রয়
মিছিলের মনগুলো মানবিক হয়
মিছিলের মনগুলো দালালিতে নয়
মিছিলের পোশাকেরা আগুন ঝরায়
ফুল হয়ে পথে পথে সুবাস ছড়ায়
মিছিলের পোশাকেরা ইতিহাস হয়
পথে পথে রক্তের স্রোত যদি বয়
মিছিলের পোশাকেরা কবি হয়ে যায়
ঢেউ তোলা নদী যেন সুর বয়ে যায়
মিছিলের পোশাকেরা পরিযায়ী নয়
সত্যের প্রেমে তারা দেশে পড়ে রয়
মিছিলের পোশাকেরা পংকিল নয়
অনাবিল ইউসুফ তারা জেনো হয়
মিছিলের পোশাকেরা বড়ই ধীমান
ক্ষুধা নিয়ে থাকে তবু বেঁচে না ঈমান।