সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

কাঁঠালচাঁপার ঘ্রাণ – শাকেরা বেগম শিমু

  • আপডেট টাইম : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১২.০৪ এএম
  • ৮৭ বার পঠিত

 

এমন মাসে আসছে ভেসে
কাঁঠাল ফলের গন্ধ!
অবেলায় এ ফলটি পেলে
হয়না সেটা মন্দ।

আম্মুকে তাই বলি আমায়
দাওনা কাঁঠাল ফল,
তীব্র ঘ্রাণে এসে গেলো
আমার জিবে জল।

আম্মা হেসে বলেন বোকা
কাঁঠাল কোথায় পাবে,
গ্রীষ্মকালে পাকলে সেটা
সবাই মিলে খাবে।

এ ঘ্রাণ হলো কাঁঠালচাঁপার!
যা এক দারুণ ফুল,
তাকেই কাঁঠাল ফল ভেবে প্রায়
সবাই করে ভুল।

ফুলবাগিচায় গিয়ে দেখি
ফুটছে কাঁঠালচাঁপা,
দেখছি গন্ধভরা এ ফুল
খাচ্ছি পিঠে ভাপা।

আম্মা বলেন এসব ছেড়ে
সংসারে তুই মন দে,
কাজে আমার মন বসে না
কাঁঠালচাঁপার গন্ধে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com