সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

দোয়া লাগে – কাজী এম হাসান আলী

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১১.৫৭ পিএম
  • ৬৩ বার পঠিত

 

পিতা মাতার দোয়া লাগে
সফল হতে ভবে ভাই,
কাজ শুরুতে তাদের দোয়া
সবার আগে নেয়া চাই।

তাদের মনে কষ্ট দিলে
মিছে হবে সকল কাজ,
নবীর নীতি ছাড়বে যারা
মিথ্যে হবে সকল সাজ।

পিতা মাতা করলে দোয়া
বিপদ আপদ দূরে রয়,
তাঁরা খুশি রাজি হলে
থাকে না ভাই মরণ ভয়।

পিতা মাতা আছেন যাদের
ভাগ্য ভালো বলা যায়,
তাঁদের মনটি খুশি করে
আখেরাতে নাজাত পায়।

আল্লাহ রাসুল পরে তাঁদের
খেদমত করার আদেশ হয়,
তাদের দোয়া লাভ করিতে
সবার মনে আশা রয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com