চিঠির ভাঁজে মনের কথা
লিখে দিলাম তোমার হাত,
চুপিচুপি আইসো বন্ধু
কদমতলায় আঁধার রাত।
বহুদিনের ব্যথার কথা
জমে আছে বুকের মাঝ,
লোকের সামনে কইতে নারি
পাই যে আমি ভীষণ লাজ।
তুমি বিনা প্রাণের বন্ধু
ভাল্ লাগে না একটু ক্ষণ,
একটুখানি কাছে পাইতে
ব্যকুল থাকে আমার মন!