আহারে জীবন,বিছানায় গিয়ে
দেখি কত সপন
ঊষার ভোরে করি কত পণ
মূহুর্ত পরে দুয়ারে এসে দাঁড়ায়
চির বিদায়ের সমন।
তবুও কেন আসেনা বুঝে
করিনা স্মরণ, এজীবন জীবন নয়
পিছনে আছে অনন্ত অপুরন্ত ভুবন,
যে দিকে তাড়িয়ে নিবে
এসে জীবন বিধ্বংসী মরণ।
এজীবন নয় যে চিরস্থায়ী
উড়ে যাবে স্বপ্নের মতন
ভেঙ্গে যাবে সকল আশার বাসা
ভেন্না পাতার ছাউনির যেমন।
দুনিয়া এক মুসাফির খানা
ওপারে আমির গরিব সবার চির ঠিকানা
কেনরে মন ভেবে দেখনা
সফর শেষে কেউ থাকেনা
আসল ঠিকানায় করিতে হয় গমন।