সখি আসে বসে পাশে ভালোবাসে মোরে,
নানা ছলে কিছু হলে কথা বলে জোরে।
তার সাথে আঁখিপাতে প্রেমে মাতে খেলা,
খুলে আঁখি চেয়ে থাকি বেলা বাকি মেলা।
কাছে এসে মিটি হেসে গেছি ভেসে আমি
মনে চাই কাছে পাই তুমি তাই দামি।
হবে বড়ো আশা করো মনে ধরো পণ,
দেশ মাঝে সব কাজে প্রতি সাঁঝে মন।
পাখি হবে সখি যবে এই ভবে ঘুরে,
উড়ে যাবে সুখ পাবে গান গাবে সুরে।
করে পণ দিয়ে মন প্রতি জন ভবে,
করে আসা বাঁধে বাসা রবে হাসা সবে।
প্রীতি ভরা মনহরা দুঃখ জরা নাশে,
কাছে রুখে রাখে সুখে ধরে বুকে আশো
জীবনেতে সদা মেতে ছেড়ে যেতে নাহি,
মিষ্টি বোলে মজা দোলে নিবে কোলে চাহি।