রক্ত চোষা মশা গুলো
রক্ত চুষে যেমন,
সমাজ মাঝে ভন্ড লোভী
শাসন করে তেমন।
নাচতে গিয়ে পিছলে পরে
সমাজ নামে নীচে,
পিঁপড়ে গুলো গুড়ের লোভে
ছুটছে সমাজ পিছে।
চেটেপুটে খাচ্ছে মধু
সমাজ ঘাড়ে বসে,
সন্ধ্যা বেলায় লাভটা কেমন
সেই হিসাবটাই কষে।
এক পায়ে তে হাতির শক্তি
অন্য পায়ে সমাজ,
আমজনতা পিষে মরে
স্বার্থ লোভীর আজ মাঝ।
নিজের আখের গুছিয়ে ভাই
সকল লোকজন শালা,
ঐ যে আসছে রক্ত চোষা
আমজনতা পালা।