সৃষ্টি কর্তা সৃষ্টি করে
পাঠিয়েছেন মানুষ ধরায়
ঘসে মেজে করছে তাকে
মানুষ শিক্ষক মহাসয়।
মানব শিশু জন্ম নিয়ে
হয় যে মানব জাতি
শিক্ষক তাকে আলোকিত করে
জ্বালিয়ে মনুষ্য বাতি।
শিক্ষা দানের হাতে খড়ি
সেতো শিক্ষক মায়ের কাছে
ধারাবাহিকতায় অগনিত শিক্ষক
থাকেন সেই সন্তানের পাশে।
বাবা মায়ের পড়েই তো হয়
শিক্ষক কূলের স্থান
মানুষ হলে ভোলেনা কভু
শিক্ষকের এই অবদান।
অনেক রকম কারিগর আছে
মানুষ গড়েন শুধুই শিক্ষক
তাইতো জাতির মেরুদন্ড হয়ে
সমাজকে রাখছেন সমুন্নত।
শিক্ষক তো সন্তান স্নেহে
দেন সদাই পুথিগত শিক্ষা
মনুষ্য লাভে সফল সে যে
পেয়েছে শিক্ষকের কাছে দিক্ষা।
তাইতো এদিন শিক্ষক দিবস
জাতি করে পালন
শিক্ষার আলো করে সম্বল
হৃদয়ে করছে ধারণ।
পাঁচ সেপ্টেম্বর পালিত হয়
সম্মানিত হয় শিক্ষক
তারই মাঝে বিকশিত হয়
জ্ঞান অন্বেষনের রক্ষক।
শিক্ষক কূলে জানাই সদাই
শ্রদ্ধাঞ্জলির বন্দনা
বিশ্ব মাঝে সম্মান কুড়াই
আঁকি শিক্ষার আলপনা।
সম্পাদক ও প্রকাশক – উমর ফারুক শাবুল।