সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

রবের প্রশংসায় জিন্দা রুহানী – মুহাম্মদ আরাজ মিয়া

  • আপডেট টাইম : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১১.০৭ পিএম
  • ৭৪ বার পঠিত

 

সাত সাগরের পানি, বানিয়ে কালি
বৃক্ষ তরুলতার পাতা বানিয়ে খাতা
লিখ যদি , সব শেষ হয়ে যাবে
তবুও লিখা শেষ হবেনা প্রভুর প্রশংসা বাণী ॥
(সাত সাগরের পানি , বানিয়ে কালি )

তিনি অবিগ্রহ, বেস্টন করে আছেন
সমস্ত গ্রহ উপগ্রহ, নবী রাসুল বার্তাবহ
সৃষ্টির সেরা মানব , উপমাহীন সন্মানী॥
( সাত সাগরের পানি, বানিয়ে কালি)

তিনি সৃষ্টির স্রষ্টা, মানুষ তারই বান্দা
একনিষ্ঠ এবাদত তাঁরই জন‍্য
তাঁরই দরবারে কড় জোড়ে করে কান্দা ,
রবের প্রশংসাতে জিন্দা রুহানী ॥
( সাত সাগরের পানি, বানিয়ে কালি )

মানুষ সব সমান,বলেছেন প্রভু মহান
অহির আদান প্রদান ধরেছে ব‍্যবধান
নবী রাসুলগণ, তাঁদের উপর দরুদ অগণন
যাদের আলোয় আলোকিত ধরণী।
( সাত সাগরের পানি, বানিয়ে কালি)


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com