রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

জীবনের যুদ্ধ – তাহমিনা চৌধুরী

  • আপডেট টাইম : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১.২২ পিএম
  • ৬৯ বার পঠিত

জীবনের যুদ্ধ,

মরে গেলে কান্ত।

আছে যা চলন্ত,

কেউনা সন্তষ্ট।

বলি মুখে মরি মরি,

কি উপায় কি করি।

মুখে নাম হরি হরি,

সুযোগে করি চুরি।

কিবা ধন,কিবা তনু

যাই হোক, সব আনো।

লোভে নেই কোন ভীতি,

হিংসায় ও ভর্তি,

ঠোঁটে গীতি,মনে প্রীতি

নেই কোন রীতিনীতি।

কর যদি জিজ্ঞেস,

বাড়ে শুধু বিদ্বেষ।

এত নাম এত যশ,

হয় খালি আফসোস ।

এত দেখি ,এত মরে,

তবু টনক নড়ে নারে।

লাইভ করে চলমান,

মাথা ঘুরে ম্রিয়মান।

দম গেলে হয় হুশ,

করে শুধু ফোঁস ফোঁস।

আইন লাগায় হাত কড়া,

টাকা দিয়ে কেটে পড়া।

ধর্ষণের সেঞ্চুরি,

আমরাই করতে পারি।

হাকিমের হুকুম নড়ে,

অন্যায় আরও বাড়ে।

নেতা মানি বুলি দেখে,

তাই থাকি বিপাঁকে।

যত যাই করিনা,

অন্যায় থামেনা।

এই নিয়ে আছি বেশ,

আমরা ঐ আজব দেশ ।

তবু আশা বুকে বাঁধি,

বাঁচার মত যেন বাঁচি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com