শায়েখ তাজুল ইসলাম গুণী কবি আমার সবাই জানি,
হাজার রূপের বাহার নিয়ে সমাজ মাঝে ছড়ায় বাণী।
দেশের জন্য দশের জন্য কলম যুদ্ধ করেন তিনি,
সারাজীবন সত্য , ন্যায়ের পথের পথিক ছিলেন যিনি।
কবির লেখা সমাজ মাঝে ছড়িয়ে দেয় আশার আলো,
সত্য সুন্দর লেখাই পারে দূর করতে আজ আঁধার কালো।
স্পষ্টবাদী কবি শায়েখ শান্তির বার্তা ছড়িয়ে দেয়,
বিন্দু বিন্দু ভালোবাসায় নিজেকে সে জড়িয়ে নেয়।
গৌরীপুর, ময়মনসিংহ।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল।