রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ – আহমেদ আলী মুকিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৩৬ পিএম
  • ২৪৯ বার পঠিত

 

মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি  :-

আজমিরীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৩শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দুপুর ১২ টায় আজমিরীগঞ্জ রাধা জিওউর মন্দির প্রাঙ্গণে আজমিরীগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, আজমিরীগঞ্জ শাখার আহ্বায়ক অভিরাম দাস এবং সঞ্চালনায় ছিলেন স্বপন বণিক, সদস্য সচিব, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, আজমিরীগঞ্জ উপজেলা শাখা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহেম্মদ আলী মুকিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. মিঠু চন্দ্র গোপ, আহ্বায়ক বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, হবিগঞ্জ জেলা শাখা; অতীন কুমার দত্ত চৌধুরী (পাপন),সদস্য সচিব, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, হবিগঞ্জ জেলা শাখা; সাধন বড়ুয়া, সভাপতি, বৌদ্ধ বিহার, হবিগঞ্জ জেলা শাখা; এবং বিশ্বজিৎ পুরকায়স্থ, আহ্বায়ক, হবিগঞ্জ পৌর শাখা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোহন মিয়া তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামছল আলম, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ সওদাগরসহ বিভিন্ন পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।প্রধান অতিথি আহেম্মদ আলী মুকিত তার বক্তব্যে বলেন,সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।​শারদীয় দুর্গাপূজাকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পূজার সময় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা সব সময় আপনাদের পাশে ছিল, এখনও আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
​এছাড়াও, নিজের রাজনৈতিক অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “আমি এমপি হই বা না হই, আমি দল করি এবং আজীবন জাতীয়তাবাদী দলের জন্যই কাজ করে যাবো।” তিনি আরও বলেন, “ধানের শীষ যার , আমারা তার ।” সবশেষে, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসীকে জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।আমি এমপি না হলেও এলাকার উন্নয়নে সবার পাশে থাকবেন বলে আশ্বাস দেন ৷ আমাকে বিএনপি আমার কাজের ফলস্বরূপ দলের আন্তর্জাতিক সম্পাদক করেছে৷ এটুকুর শুকরিয়া আদায় করি৷ আমি ১৯৭৯ সাল থেকে বিএনপি করি৷দলের জন্য দেশে বিদেশে কাজ করি তিনি আরো বলেন- আমার শ্লোগান হচ্ছে ধানের শীষ যার আমরা তার৷ দল ক্ষমতায় আসলে আমি এমপি না হলেও এলাকার উন্নয়ন করবো ইনশাআল্লাহ৷ উপরওয়ালা চাইলে আমি এমপি হবো৷ উপরওয়ালা না চাইলে আপনারা চাইলেও আমিএমপি হতে পারবোনা৷ মানুষের উপকার করবেন৷ ভালো কাজ করবেন৷ সবাই যদি প্রতি দিন একটি করে ভালো কাজ করেন তাহলে সমাজে অন্যায় ও অবিচার থাকবেনা৷ তিনি সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে বলেন- আমরা হিন্দু মুসলিম ভাই ভাই৷ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই৷ আসন্ন শারদীয় দুর্গোৎসবে নির্বিঘ্নে পূজার কর্মকাণ্ড করবেন৷মনে রাখবেন কেও আপনাদের পাশে থাকুক বা না থাকুক জাতীয়তাবাদী দল আপনাদের পাশে ছিল এবং থাকবে এই বিশ্বাস টা রাখবেন সব সময়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com