যৌথ সম্পত্তি বের করে কেউ
পইড়ো আর ফাঁদে,
ঝগড়াঝাটি যতো আছে
সব আসবে তোর কাধে।
যাদের জন্য বলবে কথা
তারাই করবে দোষী,
সুযোগ পেলে তারাই তখন
দিবা তোমায় ঘুষি।
নিজের স্বার্থ সবাই বুঝে
তুই হইলে এক বোকা,
উপকারী যে করতে গিয়ে
খেয়ে গেলে ধোঁকা।
সম্পর্ক টা নষ্ট করে
স্বার্থবাদী দলে,
নিজের স্বার্থের জন্য তারা
ছুরি মারবে গলে।