সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

জোৎস্নারানী – এইচ.এম. জুনাইদুল ইসলাম

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৪৫ পিএম
  • ৫০ বার পঠিত

 

পূর্ণিমা রাতে জ্যোৎস্না বিলাসে,
ছাদের কোণে তুমি মোর পাশে।
মিশে গেছে রূপ দুটি একাকার,
চাঁদ নাকি তুমি—এ কী চমৎকার!

​আলো হয়ে ঝরেছে রূপালী শোভা,
তোমার হাসিতে যেন মোর প্রভা।
চোখের কাজলে গভীর মায়া,
চাঁদের আলোর মতো স্নিগ্ধ ছায়া।

​তব রূপের তুলনা কী দিয়ে করি?
চাঁদ নাকি তুমি রূপসী পরী।
নিশীথের রানী, সৌন্দর্যের লীলা,
মুগ্ধতায় ভাসে এ হৃদয় খোলা।

​তোমার নিঃশ্বাসে ভোরের সুবাস,
আমার প্রেমের হয় যে প্রকাশ।
এ রাত সাক্ষী, এ চাঁদ সাক্ষী,
তুমি মোর মনের সব সুখের পাখি।

​অনন্তকালের পথ চলি দুজন,
তুমিই আমার মুগ্ধতার ভুবন।
তোমার স্পর্শে হয় হৃদয় শিহরণ,
তুমি মোর ভালোবাসা, তুমি মোর জীবন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com