আমার মা’ই আমার কাছে
অতি প্রিয় শ্রেষ্ঠ ধন ,
আর কিছু নেই এ জগতে
মায়ের মত সেরা এমন।
সুখে -দুঃখে-ই মা’ই শুধু
পাশে থাকে সারাক্ষণ ,
আদর-সোহাগ-প্রীতি দিয়ে
আমায় করে খুব যতন।
মায়া-মমতার খনি যে ঐ
মমতাময়ী মায়ের বুক ,
মায়ের দুঃখ দেখায় না কভু
শুধু আমায় দিতে সুখ।
এই মাকে তাই সারাক্ষণ
আমার হিয়া মাঝে রাখি ,
যখন ইচ্ছা হয় যে আমার
হিয়া খুলি মাকে দেখি।
দেখি যখন আমার তখন
অতি বাড়ে বুকের বল ,
হিয়াকাশের তারাগুলোই
খুশীতে করে ঝলমল।
আমার প্রিয় সব কিছুই
মায়ের কাছে হার মানে ,
সকল বাঁধা -বিঘ্ন ঠেলে
মা’ই শুধু- বুকে টানে।
আমার মায়ের বিকল্প
আর খুঁজে কী-আমি পাই ?
আমার মা’ই শ্রেষ্ঠ ধন
মা ছাড়া যে কিছু নাই।
প্রবাস ভবন ,লেস্টার সিটি , ইংল্যান্ড।