রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

আসল সত্য খোঁজে না – জানে আলম

  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৪.২৫ এএম
  • ১০২ বার পঠিত

 

ফ্যাসির হাতে রিমুট রেখে
পাইলট উড়ায় মুড়ির টিন
কচিকাঁচা প্রাণ হারালো
জাতি তবু সঙ্গা হীন

হুজুগ প্রিয় জনতা সব
নিজের চোখে দেখেনা কেউ
বুঝতে চায় না কোনটি পুকুর
কোনটি হলো সাগর ঢেউ

ভাবে তারা হাঙ্গামাতে
করে ফেলবে বাজিমাৎ
পরে দেখে নিজের হাতে
কাটছে তারা নিজের হাত

সকল স্তরে ফ্যাসিনারা
এই কথা কেউ বোঝে না।
চায়ের কাপে ঝরটা তোলে
আসল সত্য খোঁজে না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com