শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

পবিত্র মাহে রমজান – শাহেদ সরওয়ার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.২৪ পিএম
  • ৩ বার পঠিত

 

চাঁদের কণা আকাশ জুড়ে দিলো পবিত্র বারতা,
এলো আবার রহমতের মাস—নূরের অমল ধারা।

হৃদয়জুড়ে নীরব ডাকে আত্মার আহ্বান,
সংযম শেখায়, ধৈর্য শেখায়—মাহে রমজান।

ক্ষুধার মাঝে লুকিয়ে থাকে সহমর্মিতার বাণী,
তৃষ্ণার মাঝে জাগে যেন গরিবের অশ্রু-পানি।

মনস্তত্ত্বের গভীর ঘরে ভাঙে অহংকারের দেয়াল,
সিজদাহ ভেজা চোখে জাগে বিনয়েরই জ্যোতির জ্বল।

দিনের রোজা শুধু নয়, রোজা চোখ ও জিহ্বার,
রোজা রাখে অন্তরটাকে পাপের সব ইশারার।

চিন্তার ভেতর পরিশুদ্ধি, অনুভবে আলোর ঢেউ,
আত্মশুদ্ধির এই পাঠশালা দয়া-মায়ায় ভরিয়ে দেয়।

তারাবির নীরব কাতারে দাঁড়িয়ে মন কাঁদে,
ক্ষমার আশায় দু’হাত তুলে ডাকে প্রভুর সাঁদে।

অন্তর্দ্বন্দ্ব স্তব্ধ হয়ে শান্তির পথে ধায়,
ভাঙা হৃদয় জোড়া লাগে কুরআনেরই ছায়ায়।

হে রমজান! তুমি শুধু মাস নও, তুমি এক পরিবর্তন,
অন্তরে দাও নৈতিক শক্তি, সত্যের পুনর্জাগরণ।

তোমার বিদায় বেদনায় ভরে অশ্রুসিক্ত প্রাণ
তবু রেখে যাও শুদ্ধ হৃদয়, নবীন এক ইমান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com