শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

আমার বাবা – ফেরদৌস জামান খোকন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১১.১৪ এএম
  • ১৩০ বার পঠিত

আমার বাবা সবার সেরাএ

ই ভুবন মাঝে,

তিনি আমায় পথ দেখান

ভালো সকল কাজে।

জন্ম দিয়ে ভবের মাঝে

আদর সেবা করে,

পিতা হলেন মাথার ছাতা

যান নি কভু সরে।

সব সময় তিনি আমার

রাখেন যবে খোঁজ,

অসুখ হলে পথ্য এনে

খেতে দিতেন রোজ।

বাবার সাথে মেলায় গিয়ে

অনেক কিছু নিয়ে,

বাড়িতে এসে খেলতে বসে

দিতাম কতো বিয়ে।

বাবার কথা মনে হলেই

পানিতে চোখ ভাসে,

সবার সেরা আমার বাবা

ভালো আমায় বাসে।

শেরপুর বগুড়া


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com