ভোট দেবোনা যারে তারে
বলছি শুনো ভাই,
ভোট দেবোনা হিংসুটে যে
পরনিন্দায় পাই।
ভোট দেবোনা চাঁদাবাজদের
দেশে শান্তি চাই,
ভোট দেবোনা সন্ত্রাসীদের
মিথ্যা ভয় পাই।
ভোট দেবোনা দুর্নীতিবাজদের
মধুর কথা শুনে,
ভোট দেবোনা চোর ডাকাতদের
কালো টাকা গুনে।
ভোট দেবোনা রাজ্য খেকো
দ্রুত শিয়াল দেখে,
ভোট দেবো সত্য ন্যায়ের
ভালোবাসায় মেখে।