ভোটটা দিবো কাকে?
মনে প্রশ্ন জাগে,
প্রার্থী কেমন সেই কথাটা
ভাবতে হবে আগে।
কেউ করে যে দুর্নীতি,
কেউ বা চাঁদাবাজি,
ভোটের আগে সন্ত্রাসীরা
সাজে পাক্কা হাজী।
ভয় দেখিয়ে, টাকা ছড়িয়ে
চায় ক্ষমতার আসন,
জনতার ঘাড়ে চড়ে এরা
চালায় নিজের শাসন।
বুঝে শুনে ভোটটা দিবো,
সন্ত্রাসীকে নয়,
সৎ লোককে ভোটটা দিলে
হবে মানবতার জয়।