ডিসেম্বর —মাসটি এলেই
হৃদার্শিতে ভাসে একাত্তর ,
পাকসেনাদের আগুনেই
পুড়তে দেখা বাবার ঘর।
জান বাঁচাতে পালিয়ে যাওয়া
নিজ গ্রামে -উত্তর বুড়িশ্চর ,
দু’দিন পরে-ফিরে এসে পুনঃ
কেঁদেছি দেখি-ঐ পোড়াঘর।
সেই ঘরের ছাঁইয়ের উপর
বাবা আবার বাঁধে নতুন ঘর ,
সেই স্মৃতি ভাবায় যে অতি
প্রতি বছর-এলেই ডিসেম্বর।
এমন এই হাজারো স্মৃতি ঘাত
হাজারো বাঙ্গালীর মনে ভাসে ,
বছর ঘুরে প্রতিটি বছর শেষে
বিজয়ের মাসটি যখন আসে।