ভোট দেবো না সন্ত্রাসীদের
খাচ্ছে যারা ঘুষ,
ভোট দেবো না দুর্নীতিবাজ
হয়কো যদি হুশ।
ভোট দেবো না চাঁদাবাজকে
টেন্ডারবাজি লোক,
মিথ্যেবাদী অহংকারী
ছলাকলা, জোঁক ।
ষোলো বছর পরে পেলাম
স্বাধীন নির্বাচন,
আমার এ ভোট আমি দেবো
ভাবছি সর্বক্ষণ !!
শিক্ষিত আর সত বিনয়ী
উন্নয়নের ছোঁয়া,
যার মনেতে কাজ করে খুব
তার কাছেতেই নোয়া।
তাকেই দেবো ভোটটা আমার
তাকেই সমর্থন,
ভোট দিও ভাই তোমরা তাকে
হাজার জনে জন।।