শিক্ষক
মোফতাহিদা খানম রাখী
কর্ম ক্ষেত্রে শিক্ষক আমি
মানুষ গড়ার কারিগড়,
সর্বক্ষণ ই মাথায় ঘোরে
আগত প্রজন্মের ভবিষ্যত।
দিচ্ছি শিক্ষা নিষ্ঠা ভরে
সঠিক পথের নির্দেশনায়,
তবুও অনেকেই পা পিছলে
পড়ছে গিয়ে নর্দমায়।
যারা পাচ্ছে ন্যয়ের ঝান্ডা
আগামীর পথ চলায় ,
সাফল্যের দ্বার উম্মুক্ত তাদের
পৌঁছাছে স্বর্ন চুড়ায়।
বাবা মায়ের পরেই থাকে
শিক্ষক কূলের মূল্যায়ন ,
তাইতো সমাজ সংস্কারে শিক্ষক
পেয়েছে যোগ্য সম্মান।
শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি এসে
করছে তাকে কলুষিত
ন্যয় দিয়ে রুখতে হবে
এটাই শিক্ষানীতির ব্রত।
শিক্ষার্থী যদি সফলতা পায়
শিক্ষক হয়যে ধন্য
তাইতো সমাজে শিক্ষকের মান
থাকে সর্বদাই অগ্রগন্য।
হে দয়াময় তোমার কাছে
এটুকুই করি প্রার্থনা
আগামী প্রজন্মকে বিপথে ফেলে
করোনা তাদের বঞ্চনা।
খালিশপুর, খুলনা।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০