ওদের ভয়ে তুমি যে কভু
তোমার শির নত করনি ,
ইরানীদের মহান নেতা
তুমি আয়তুল্লা খামেনী।
ইরানীদের চেতনার বাতি
তুমি এক মহান নেতা-বীর ,
বারবার আঘাতেও তুমি
রেখেছো তোমার উঁচু শির।
এবার আঘাতে মরনি তুমি
এমন খবরটি যদি পাই ,
শির উঁচু করা বীর নেতা যে
তোমার মত আর নাই।
বীর মরে যে ঐ মহা বীরত্বে
চলে যায় শুধু লোকান্তরে ,
তুমি বীর মরে নিয়েছো ঠাঁই
প্রতি ইরানীর মনান্তরে।
তুমি মরেই রবে যে অমর
ইরানের মহাবীর নেতা হয়ে ,
তুমি মরেছ বলে বীরের মত
শির উঁচু রাখি বীরত্ব দিয়ে।
তোমার বীরত্বের চেতনা বাতি
জ্বলবে ইরানী জাতির মনে,
সেই চেতনা বাতি বুকে নিয়ে
দেশপ্রেম দেখাবে শতগুণে।
প্রবাস ভবন ,
লেস্টার সিটি ,ইংল্যান্ড।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০