দুর্নীতিবাজ দেশের জঞ্জাল,
ক্ষতি শুধুই করে;
পায় না তারা সুখের সন্ধান,
দুঃখের জীবন গড়ে।
সত্য পথের ধার ধারে না,
অন্যায় পথে চলে;
নিজের স্বার্থ আদায় করতে
ঘোরে নানান ছলে।
অযোগ্যরা রাষ্ট্র চালায়,
ধান্দা সকাল-সাঁঝে;
ন্যায়ের পথে রয় না তারা,
ভেজাল লাগায় কাজে।
টাকা-পয়সা লুট করে নেয়
হুমকি-ধামকি দিয়ে,
অস্ত্র হাতে ঘোরে সদাই
সাঙ্গপাঙ্গ নিয়ে।
বুক-পিঠের নেই নিশানা,
ফন্দি শুধু আঁটে;
হারাম পথের কামাই দিয়েই
ঘুমায় সোফা-খাটে।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০