হরেক রকম গাছগাছালি
সবুজ ধরার বুকে,
সবুজ সতেজ রাখতে পারলে
বাঁচব সবাই সুখে।
তাপ চাপ তীব্র খরায়
দূষিত হয় বায়ু,
প্রকৃতির এই দূষণ হেতু
কমছে সবার আয়ু।
গাছ থেকে প্রাণবায়ু পাই
বেঁচে থাকার তরে,
গাছই মোদের খাদ্য যোগায়
সারা জীবন ধরে।
ফুল ফলাদি জ্বালানি পাই
পাই যে শীতল ছায়া,
এসো সবাই চারা লাগাই
গাছকে করি মায়া।
সবুজ শ্যামল গাছগাছালি
বাড়ায় চোখের জ্যোতি,
একটা কাটলে তিনটা লাগাই
হবেনা ভাই ক্ষতি।
ভারত।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০