যতোই বিশ্বমাঝে ঘুরে আসি আমি,
স্বগৃহ আমার কাছে সবচেয়ে দামী।
ঘুরে আসি নদী, গিরি, বা গহীন বন,
গৃহেই প্রশান্তি লাভ করে এই মন।
সবুজ তেপান্তর, ধূসর পাহাড়,
প্রকৃতির অনুপম কি রূপের বাহার!
মাঠভরা ফসলের ক্ষেত দেখে প্রাণ,
অচেনা সুখে সে যে করে আনচান।
মরুভূমি, জঙ্গল, নীল পারাবার,
কি যে অপরূপ দান ঐ বিধাতার!
সব দেখে তৃপ্তিতে মন ভরে উঠে,
অবশেষে ফের গৃহপানেই সে ছুটে।
গৃহসুখ স্বর্গীয় দান বিধাতার,
হয়না কিছুর সাথে তুলনা তাহার,
বাইরে তৃপ্তি, সুখ, আনন্দ আছে,
মনের শান্তি থাকে স্বগৃহের কাছে।
মিশিগান, আমেরিকা।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০