
জীবনের বাঁক মরণের ডাক
বিদায়ের সুর বাজে,
যত করি হেলা মরণের বেলা
সাদা পোষাক এ সাজে।
আসিবে স্বজন করিবে ভজন
কাদিবে কদিন ধরে,
শোকের এ ছায়া ভুলে গিয়ে মায়া
নিজই ব্যস্ত ঘরে।
যিনি দয়াময় তিনি সবে সয়
তাহার এ কথা জবো,
হিসেবের ঘর তিনি বরাবর
বাঁচিবে তাঁহাতে তবো।
সত্যের দিশা করে নিও নিশা
সাধন ভোজন করো,
হাশরের মাঠে বিচারের ঘাটে
বিধান সহজ তরো।
মরণের সুর নয় বেশি দূর
নিকটে ভাবিয়া দেখো,
বুজিয়া শুনিয়া জীবনে চলিয়া
প্রভুর স্মরণে থেকো।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০